সিলেট নগরীর কাস্টঘর এলাকায় আলোচিত হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ ১৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৪টায় এসএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ভিডিও ধারণে নিষেধ করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রাত ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাস্টঘর সুইপার কলোনি সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের ফাঁকা জায়গায় ভিকটিম হৃদয় হরিজনকে ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে আসামিরা। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত হৃদয়ের পরিবার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করে (মামলা নং-১৯, তারিখ: ১২/১০/২০২৬ খ্রি.)।
মামলার পরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনায় এবং গোপন তথ্য ও ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে এসএমপির একটি চৌকশ দল গত ১৫ অক্টোবর সকাল ৭টায় নরসিংদী জেলার মাধবদী থানাধীন এ পিছনের মেস, জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
আসামি ইমনের বিরুদ্ধে পূর্বের ১টি ডাকাতির প্রস্তুতির মামলা এবং ১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
২. রুমান আহমদ সাজ্জাদ (২৫) [এজাহারনামীয় ৩ নম্বর আসামি]:
পিতা- মো. হরুফ আলী মিয়া, মাতা- সুফিয়া বেগম, স্ত্রী- নাছিমা বেগম। স্থায়ী ঠিকানা: বলাউড়া, থানা- জালালাবাদ, জেলা- সিলেট; বর্তমান ঠিকানা: ওসমানী মেডিকেল এলাকা, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
আসামি রুমানের বিরুদ্ধে পূর্বে ২টি চুরি সংক্রান্ত মামলা এবং ২টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
৩. পারভেজ (২২) [এজাহারনামীয় ৪ নম্বর আসামি]:
পিতা- নুর মিয়া, মাতা- আমিরুন বেগম। স্থায়ী ঠিকানা: সোনাতলা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট; বর্তমান ঠিকানা: পুরানলেন গলি, ডায়াবেটিস হাসপাতালের পিছনের মেস, জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
আসামি পারভেজের বিরুদ্ধে পূর্বে ৫টি চুরির মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে এসএমপি পুলিশ কমিশনার জানান, মামলার প্রধান (১ নম্বর) আসামিসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



No comments: