সিলেটের জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে জালালাবাদ থানাধীন ১নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও লামাপাড়া এলাকার শিবের বাজার থেকে বাগজোর-কোম্পানীগঞ্জগামী পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানা পুলিশ।
অভিযানকালে জালালাবাদ থানার এসআই (নিঃ) মুকিত মিয়া ও তার সঙ্গীয় ফোর্স একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-থ-১১-২৮১০) থামিয়ে তল্লাশি চালান। এ সময় সিএনজির ভেতর থেকে ১৮ বোতল বিদেশি হুইস্কি (WHISKY) এবং ১৮ বোতল ভদকা (VODKA)—সর্বমোট ৩৬ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের দায়ে সিএনজিটিসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১. শুকুর মিয়া (৪১), পিতা- মৃত জমশিদ আলী, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং- দখড়ী, থানা- জালালাবাদ, জেলা- সিলেট। ২. রফিক মিয়া (৩৬), পিতা- নিয়ামত আলী, সাং- কলাইয়া, ডাকঘর- জানীগাঁও, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা: ধনপুর গুচ্ছগ্রাম (সরকারি আশ্রয়ণ প্রকল্প), থানা- জালালাবাদ, জেলা- সিলেট।
এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ২৪, তারিখ ২৭/১০/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে জালালাবাদ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
[জাতীয়][feat1]
recentposts



No comments: