সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

'ধর্ম যার যার, রাষ্ট্র সবার' দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী


সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভক্ষণে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।” দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে কোনো ধরনের ভয় বা সংশয় ছাড়াই উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সনাতন ধর্মমতে দেবী দুর্গা মর্ত্যলোকে আসেন ভক্তদের কল্যাণ সাধন ও অশুভ শক্তির বিনাশ ঘটাতে। সত্য, সুন্দর ও কল্যাণের এই আরাধনাই শারদীয় দুর্গোৎসবের মূল তাৎপর্য।

বাংলাদেশের হাজার বছরের আবহমান সংস্কৃতির কথা তুলে ধরে তিনি বলেন, ভিন্ন ভিন্ন ধর্মের উৎসব পালন এ দেশের সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধেরই সৌন্দর্য। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করতে এসব আয়োজন বিশেষ ভূমিকা রাখে।

সব ধর্মের মূল উপজীব্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—এ কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজে শান্তির পরিবেশ বজায় রাখতে নিজ নিজ ধর্মচর্চার পাশাপাশি পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা থাকা জরুরি।

দেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়ে বাংলাদেশ আজ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

অবশেষে প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন, দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ যেন সৌহার্দ্য ও সম্প্রীতির শান্তিময় বারতায় আরও সমৃদ্ধ হয়ে ওঠে।

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content