সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

সিলেটে ট্রাকভর্তি ৯ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৯ লাখ টাকার অবৈধ ভারতীয় চোরাই পণ্যসহ একটি ট্রাক আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

​গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) মো. নূর শাহীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্য এই চেকপোস্টে দায়িত্বরত ছিলেন।

​পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী ‘ঢাকা মেট্রো-ট-২০-২১২৫’ নম্বরের একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকচালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ট্রাকটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত মালামালের বিবরণ: ভারতীয় জিরা: ১০ বস্তা (কে. এস. গোল্ড জিরা ইন্ডিয়া)

​বিস্কুট: ৩৫ বস্তা (হাইড অ্যান্ড সিক ব্ল্যাক বারবন)

​জুস: ১১ বস্তা (আমুল কুল কেসর ফ্লেভার)

​ফুচকা: ১০ বস্তা (৮ বস্তা জাইকো এবং ২ বস্তা পিঙ্কো ফুচকা)

​জব্দকৃত এসব অবৈধ মালামালের সর্বমোট আনুমানিক


বাজারমূল্য ৯,৭৪,৮০০/- (নয় লক্ষ চুয়াত্তর হাজার আটশত) টাকা।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মো. শামীম হোসেন (২৮), পিতা- মো. বদর উদ্দিন, মাতা- সামছুন নাহার, সাং- মাঝিয়ালি, ইউনিয়ন- জহুরপুর, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর।

২. সামিম তরফদার (২৯), পিতা- মো. ছব্দুল তরফদার, মাতা- চিয়ারী বেগম, সাং- মাঝিয়ালি, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর।

​এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা (মামলা নং-১৯, তারিখ: ১৫/১০/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content