সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

সিলেটে ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য সম্মেলন আগামী শুক্রবার

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল এবং মানবিক সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে 'ব্লাড ডোনেশন সোসাইটি'-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সদস্য সম্মেলন ২০২৬। ​আগামী শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ​সংগঠন সূত্র জানায়, আয়োজিত সম্মেলনে ব্লাড ডোনেশন সোসাইটির পরিচালক মহসিন মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসির আহমদ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব বেলাল আহমদ মুরাদ। ​এছাড়া সম্মেলনে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সংগঠনের সর্বস্তরের সদস্য ও স্বেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করবেন। ​সম্মেলনের মাধ্যমে তরুণ সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রমকে আরও বেগবান করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

1 comment:

  1. সফলতা কামনা করি

    ReplyDelete

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content