সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

সিলেটে হিলুয়াছড়া চা বাগানে পুলিশের হানা: জুয়ার আসর থেকে আটক ৭

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের এক সফল অভিযানে হিলুয়াছড়া চা বাগান এলাকা থেকে জুয়া খেলার অপরাধে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। ​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০:৩৫ ঘটিকায় এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল হিলুয়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন আসরে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ​আটককৃতরা সবাই এয়ারপোর্ট থানার হিলুয়াছড়া এলাকার বাসিন্দা। তারা হলেন ​সুবল মুন্ডা (২০) পিতা: শাউন মুন্ডা, ​যাদব গঞ্জ (৩৫) পিতা: শিটু গঞ্জ, ​মো: আজিদ খান (৩২) পিতা: আব্দুল হক, উজ্জ্বল ভূমিজ (২৫) পিতা: মাইন্ন ভূমিজ,​মো: জাহেদ (৩৩) পিতা:ইসকান্দার আলী,​মোঃ দুলাল (৩৮) পিতা: মো: মনির মিয়া,​সাগর নায়েক (৪২)পিতা: মৃত খোকন নায়েক,​ এ বিষয়ে এয়ারপোর্ট থানার পুলিশ জানান, জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইনের ৯৫ ধারায় একটি মামলা (নন এফ.আই.আর নং- ৪৭১/২৬, তারিখ ২১/১০/২০২৬) দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ​অঞ্চলটিতে অপরাধ দমন ও মাদকের পাশাপাশি জুয়া নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content