সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা প্রদান করেন দলের নেতাকর্মীরা। বিমানবন্দরে পৌঁছালে শাবু নেওয়াজকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক বলেন, জাতীয়তাবাদী দলের জন্য প্রবাসে শাবু নেওয়াজের অবদান অতুলনীয়। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রবাসীদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রবাসীরাই আমাদের প্রেরণার অন্যতম উৎস। বিশেষ অতিথির বক্তব্যে জালালাবাদ গ্যাসের পরিচালক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। শাবু নেওয়াজের মতো ত্যাগী নেতাদের দেশে ফেরা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আরও চাঙ্গা করবে এবং আন্দোলনকে বেগবান করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির বিভাগীয় সভাপতি সৈয়দ নুরুজ্জামান, মহানগর বিএনপির উপদেষ্টা আশরাফ গাজী, মহানগর বিএনপি নেতা লুৎফুর রহমান ও শাহাদাত হোসেন মিন্টু, মহানগর মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আখতার হোসেন মিন্টু, যুবদল নেতা নজরুল ইসলাম, মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক নোমান, সাবেক ছাত্রনেতা আলী আকবর রাজন, ছাত্রনেতা ইফতেখার আহমদ সানি, মহানগর ছাত্রদলের কৃষিবিষয়ক সম্পাদক জাহিদ হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।-বিজ্ঞপ্তি

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content