ছাত্রনেতৃত্বের অভিজ্ঞতা, মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং নিজ এলাকার সার্বিক উন্নয়নের স্বপ্ন নিয়ে সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় এগিয়ে চলেছেন তরুণ ও উদীয়মান জনমানুষের নেতা, ৬নং টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ার হোসেন সায়েম। তারই ধারাবাহিকতায় ৬নং টুকের বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কেওয়াছড়া এলাকার জনবহুল সড়কে সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর করতে একটি নতুন কালভার্ট নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে উক্ত রাস্তায় চলাচলে স্থানীয় পথচারী ও যানবাহনের চরম দুর্ভোগ পোহাতে হতো। কালভার্টটি নির্মিত হওয়ায় এলাকার শত শত মানুষের যোগাযোগব্যবস্থায় এক নতুন গতির সঞ্চার হয়েছে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।
এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ার হোসেন সায়েম জানান,"আমার লক্ষ্য একটাই—এলাকার মানুষের দুর্ভোগ কমানো, যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং জনস্বার্থে কাজ করে যাওয়া। আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসা অর্জন করতে বড় বড় কথার প্রয়োজন নেই; বরং প্রয়োজন আন্তরিকতা, দায়িত্ববোধ ও বাস্তব উদ্যোগ। আমি অতীতেও মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও যেকোনো দরকারে মানুষের পাশে থাকব।"
কালভার্টটির কাজ সম্পন্ন হওয়া উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ও মুরুব্বিগণ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে এমন বাস্তবমুখী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।



No comments: