যুক্তরাজ্য যুবদল ইস্ট লন্ডন শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলার বারোকোট এলাকার কৃতী সন্তান এম ডি হাদি দীপু।
১৩ অক্টোবর ৮১ সদস্যবিশিষ্ট যুক্তরাজ্য যুবদল ইস্ট লন্ডন শাখার এই পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী স্বাক্ষরিত এই কমিটিতে মো. ইশতেখার হোসেন রাসেলকে সভাপতি এবং মো. এনামুল হককে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সহ-সভাপতি মনোনীত এম ডি হাদি দীপু দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে অত্যন্ত সক্রিয়ভাবে সম্পৃক্ত। এর আগে তিনি লন্ডন সিটি যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি সিলেট জেলা ছাত্রদলের একজন সক্রিয় সদস্য হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতা, জেল-জুলুম, হামলা ও মামলার মুখোমুখি হয়েও তিনি দলীয় আদর্শ ও কর্মকাণ্ড থেকে পিছপা হননি। বর্তমানে যুক্তরাজ্যে প্রবাসী হিসেবে অবস্থান করলেও যুবদলের সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধিতে তিনি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।
এম ডি হাদি দীপু ইস্ট লন্ডন শাখার সহ-সভাপতি মনোনীত হওয়ায় তাঁর জন্মভূমি সিলেটের গোলাপগঞ্জের বারোকোটসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্ব প্রাপ্তিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, তিনি নতুন পদে থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করবেন এবং দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



No comments: