বিজ্ঞপ্তি
অনলাইন নিউজ প্রচার, বিজ্ঞাপন, প্রমোট ভিডিও ও বিশেষ প্রচারের জন্য যোগাযোগ করুন : 01711146187 সিলেট 10 Live-এর সঙ্গে যুক্ত থাকুন এবং সর্বশেষ আপডেট পান অনলাইন নিউজ প্রচার, বিজ্ঞাপন, প্রমোট ভিডিও ও বিশেষ প্রচারের জন্য যোগাযোগ করুন : 01711146187 সিলেট 10 Live-এর সঙ্গে যুক্ত থাকুন এবং সর্বশেষ আপডেট পান
সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
বিজ্ঞাপন স্থান - ৭২৮x৯০

মোগলগাঁওয়ে মানবতার হাত বাড়িয়ে দিল আল-ইখওয়ান গরিব-অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

মোগলগাঁওয়ে মানবতার হাত বাড়িয়ে দিল আল-ইখওয়ান
রিয়াজুল হক বিশেষ প্রতিনিধি সিলেট: চোখের আলোয় পৃথিবীটা সুন্দর। কিন্তু অর্থের অভাবে যখন সেই আলো ম্লান হয়ে যায়, তখন অসহায় মানুষের জীবনে নেমে আসে অন্ধকার। সেই অন্ধকার দূর করে মানবতার আলো ছড়িয়ে দিতে এগিয়ে এসেছে আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থা। সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গরিব ও অসহায় মানুষের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা। ‘অর্থের অভাবে চিকিৎসা নয়, চোখের আলো হারাবে না কেউ’— এই মানবিক প্রত্যয়ে আয়োজিত চিকিৎসাসেবায় অসহায় মানুষের মাঝে দেখা যায় স্বস্তি ও আশার ছোঁয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোঃ আব্দুস সাত্তার। এরপর অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন সংস্থার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক মোঃ মুহিবুর রহমান (গনি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিব-রাবেয়ার সহকারী অধ্যাপক মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মোগলগাঁও ইউনিয়নের প্রশাসনিক অফিসার মোঃ নজমুল ইসলাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম আহ্বায়ক শাহ কাওছার আহমেদ, এমদাদুল হক শামীম এবং সংস্থার সদস্য শাহাব উদ্দিনসহ অন্যান্যরা। আয়োজকরা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন—সেই লক্ষ্যেই ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একজন অসহায়ের চোখে চিকিৎসার পর স্বস্তির হাসি— এ যেন শুধু একটি চিকিৎসাসেবা নয়, এ যেন মানবতার জয়, ভালোবাসার জয়, আর নতুন করে পৃথিবী দেখার স্বপ্ন। মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার এমন উদ্যোগ সমাজে ছড়িয়ে দিক মানবতার আলো।

No comments:

Powered by Blogger.