বিজ্ঞপ্তি
অনলাইন নিউজ প্রচার, বিজ্ঞাপন, প্রমোট ভিডিও ও বিশেষ প্রচারের জন্য যোগাযোগ করুন : 01711146187 সিলেট 10 Live-এর সঙ্গে যুক্ত থাকুন এবং সর্বশেষ আপডেট পান অনলাইন নিউজ প্রচার, বিজ্ঞাপন, প্রমোট ভিডিও ও বিশেষ প্রচারের জন্য যোগাযোগ করুন : 01711146187 সিলেট 10 Live-এর সঙ্গে যুক্ত থাকুন এবং সর্বশেষ আপডেট পান
সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
বিজ্ঞাপন স্থান - ৭২৮x৯০

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য-সচিব এবং সিলেট বিভাগীয় কমিশনারকে সভাপতি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ৩৪.০৩.০০০০.০০০.০০৬.০৫.০০২৪.২৬.১০৯৪) এই এ্যাডহক কমিটির অবহিতকরণ প্রদান করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পরিষদের মাননীয় চেয়ারম্যান এই কমিটির অনুমোদন দেন। ৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ কমিশনার, স্থানীয় সরকারের পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক এবং স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদ। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় বলা হয়, অনুমোদিত এই এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।-বিজ্ঞপ্তি

No comments:

Powered by Blogger.