সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব নির্বাচিত হওয়ায় সিদ্দিকুর রহমান পাপলুকে আবুল কাশেমের অভিনন্দন
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব নির্বাচিত হওয়ায় সিদ্দিকুর রহমান পাপলুকে আবুল কাশেমের অভিনন্দন
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটিতে সদস্য-সচিব মনোনীত হওয়ায় স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান পাপলুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি এবং সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন ৭ সদস্যবিশিষ্ট এ্যাডহক কমিটি অনুমোদন করে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটিতে সিলেট বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং ক্রীড়া সংগঠক সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ কমিশনার, স্থানীয় সরকারের পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক এবং স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদ।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পরিষদের চেয়ারম্যান এ কমিটির অনুমোদন দেন। অনুমোদিত এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অভিনন্দন বার্তায় মোঃ আবুল কাশেম বলেন, সিদ্দিকুর রহমান পাপলু একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ। সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সিদ্দিকুর রহমান পাপলুর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে সিলেটের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


No comments: