সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান

ঐক্য, ঐতিহ্য, উন্নতি র প্রত্যয়দীপ্ত গোয়াইনঘাটের প্রবাসীদের সংগঠন গোয়াইনঘাট সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতায় ও ওমান শাখার উদ্যোগে আহত প্রবাস ফেরত সদস্যদের আর্থিক অনুদান সহযোগিতা দেওয়া হয়। ছাত্রনেতা রিয়াজ উদ্দিন বাবুল এর সঞ্চালনায় সাবেক ওমান প্রবাসী ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ আলী র সভাপতিত্বে আব্দুল্লাহ আল মামুনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আজ ১১ সেপ্টেম্বর ২৬ খ্রিস্টাব্দে রোজ শুক্রবার তোয়াকুলস্থ সংগঠনের স্থায়ী অফিসে বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহীম সংগঠনের দেশীয় সমন্বয় কমিটির( ইউ/পি) সাবেক সাধারন সম্পাদক সংগঠন ও মানবাধিকার কর্মী আশরাফুল ইসলাম, ওমান শাখার নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন, ওমান প্রবাসী হেলাল উদ্দিন, সমাজকর্মী জসিম উদ্দিন সাংবাদিক হেলাল আহমদ বাদশা সহ প্রমুখ।সাবেক চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, প্রবাসীরা বিদেশে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করছেন। তিনি দক্ষ জনশক্তি তৈরি করতে উপজেলায় টেকনিক্যাল প্রতিষ্ঠান সহ অন্যান্য কাজ করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন। আশরাফুল ইসলাম তার বক্তব্য বলেন প্রবাসীরা দেশের সম্পদ এবং সূর্য সন্তান, প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। ওমানের দুর্ঘটনায় আহত, আব্দুল মালিক, সিরাজ উদ্দিন, আব্দুল্লাহ আল আজাদ ও আশ্রব আলী সহ প্রত্যক কে নগদ ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়।তারা কেন্দ্রীয় আহবায়ক কমিটি সহ নেতৃবৃন্দ প্রতি শুকরিয়া প্রকাশ করেন।। বিজ্ঞপ্তি

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content