Sylhet 10 LIVE ডেস্ক :
সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।
ইসি প্রকাশিত তালিকা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জন্য ২০টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।
এ ছাড়া সংরক্ষিত সদস্য পদে প্রার্থীদের জন্য রয়েছে ১০টি প্রতীক। এগুলো হলো আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।
অন্যদিকে, সাধারণ সদস্য পদে প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকগুলো হলো উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।
নির্বাচন কমিশনের প্রকাশিত এই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট পদগুলোর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।



সুন্দর সুন্দর নিউজ দেওয়ার জন্য সিলেট টেন লাইভ ধন্যবাদ জানাই
ReplyDelete