Sylhet 10 LIVE ডেস্ক :
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহপরান (রহ.) থানাধীন শাহজালাল উপশহরের এ-ব্লক, রোড নং-৪, বাসা নং ২৯ এর নিচ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথী আক্তার (২৯) ও রাজু ইসলাম (২৫)।
মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে তাদের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



No comments: