সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে চা-শ্রমিকদের মধ্যে শুকনা খাবার বিতরণ


সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী চা-শ্রমিকদের মধ্যে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠান ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম।
সিলেট সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান সফিক এর সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব অদিতি আচার্য্য, ১নং ওয়ার্ড মেম্বার নুরুল আমিন খুকু, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ ফয়জুল হক, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ নাসির উদ্দিন, ৪নং ওয়ার্ড মেম্বার সৈয়দ কাউছার আহমদ, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ হাবিজ মিয়া, ৬নং ওয়ার্ড মেম্বার দিলীপ রঞ্জন কুর্মী, ৭নং ওয়ার্ড মেম্বার হৃদেশ মুদি, ৮নং ওয়ার্ড মেম্বার রাম বাহাদুর, ১, ২, ৩নং ওয়ার্ড মেম্বার ছায়ারুন নেছা, ৪, ৫, ৬নং ওয়ার্ড মেম্বার তৈয়বুন বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ড মেম্বার দিপালী গোয়ালা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কাশেম বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষ প্রতীক ভোট চেয়ে টুকেরবাজার ইউনিয়নের চা বাগানগুলোতে গিয়েছেন এবং আপনাদের সমস্যা শুনে সেগুলো সমাধানের আশ^াস দিয়েছিলেন। মন্ত্রী হওয়ার পর তিনি ইতিমধ্যে চা-শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সহ ভাতা দ্বিগুণ ও জনসংখ্যা বৃদ্ধি করেছেন। পর্যায়ক্রমে ভাতা ও জনসংখ্যা আরও বৃদ্ধি করা হবে। মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চা বাগানের প্রাইমারি স্কুল সরকারিকরণ, নতুন ভবন নির্মাণ, কমিউনিটি ক্লিনিক, রাস্তা, মন্দির, কালভার্ট তৈরি উদ্যোগ নিয়েছেন যা শীঘ্রই দৃশ্যমান হবে। বাগানের ভিতরের খেলার মাঠগুলা সংস্কার করা হবে। তিনি বলেন, আপনাদের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান সফিকুর রহমান সফিক বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর নির্দেশে আমরা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আপনাদের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে ইনশাআল্লাহ।
পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী চা-শ্রমিকদের মধ্যে শুকনা খাবার বিতরণ করেন প্রধান অতিথি মোঃ আবুল কাশেম সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content