সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জালালাবাদ থানাধীন বড়গুল (ভাটারগুল) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ২৬ অক্টোবর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে জালালাবাদ থানার এসআই (নিঃ) নূর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়গুল এলাকার আব্দুল করিমের বসতঘরে অভিযান চালায়। এসময় সেখানে অবস্থানরত অভিযুক্ত আব্দুল কাদিরের শয়নকক্ষ তল্লাশি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪০ পিস ইয়াবা ট্যাবলেট
১টি সুইচ গিয়ার চাকু ১টি ২১ ইঞ্চি লম্বা ধারালো চাকু ১টি ৩৪ ইঞ্চি লম্বা রামদা উদ্ধার করে। অভিযান চলাকালে ঘটনাস্থ থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন—১. আব্দুল কাদের প্রকাশ কাদির (৩৪), পিতা- আব্দুল করিম, সাং- বড়গুল (ভাটারগুল), ৩৭ নম্বর ওয়ার্ড, থানা- জালালাবাদ, জেলা- সিলেট। ২. ময়নুল হোসেন (২৫), পিতা- জফর আলী, মাতা- ছমিরুন নেছা, স্থায়ী ঠিকানা- হরিশ্যাম (পশ্চিম গৌরিপুর ইউপি), থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট; বর্তমান ঠিকানা- দুসকি সাজিদ উদ্দিনের বাসা (ভাড়াটিয়া), থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট। এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা (মামলা নং- ২৩, তারিখ- ২৬/১০/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল ইসলাম হাবিব বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
[জাতীয়][feat1]
recentposts



No comments: