আসন্ন সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ১নং ওয়ার্ডে বইছে আগাম নির্বাচনী হাওয়া।
স্থানীয় হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক বিভিন্ন যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাধারণ ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোঃ মরম আলী। ওয়ার্ডের সর্বস্তরের অগণিত মানুষের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ এই সমাজসেবক এখন জনপ্রিয়তায় অনন্য উচ্চতায় পৌঁছেছেন।
স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মোঃ মরম আলী দীর্ঘদিন ধরে এলাকায় নানাবিধ সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সততা ও নিষ্ঠার সাথে যুক্ত রয়েছেন। ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকা, তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কাজে উৎসাহিত করা এবং সাধ্যমতো এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের মাঝে তিনি এক বিশেষ আস্থা তৈরি করতে পেরেছেন।
নির্বাচনী ভাবনার বিষয়ে জানতে চাইলে প্রার্থী মোঃ মরম আলী বলেন "আমি কোনো ব্যক্তিগত সুবিধা বা পদের লোভে নির্বাচনে আসিনি। ১নং ওয়ার্ডের মেহনতি ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভালোবাসা আমাকে এই পথ দেখিয়েছে। ইউপি সদস্য নির্বাচিত হলে আমি ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং প্রতিটি মানুষের নাগালের মধ্যে সকল সরকারি সেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রথম লক্ষ্য।"
ওয়ার্ডের বেশ কয়েকজন প্রবীণ ও তরুণ ভোটার জানান, ১নং ওয়ার্ডে এমন একজন প্রতিনিধি প্রয়োজন যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং বিপদে-আপদে পাশে থাকবেন। মোঃ মরম আলী একজন সৎ, পরিচ্ছন্ন ও অভিজ্ঞ ব্যক্তিত্ব হওয়ায় তারা তাঁকে আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান।
নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, কান্দিগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোঃ মরম আলীর পক্ষে গণসংযোগ ও সমর্থন ততই বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, ভোটের মাঠে বর্তমান এই জনপ্রিয়তা ধরে রাখতে পারলে মোঃ মরম আলীই হতে পারেন ১নং ওয়ার্ডের আগামী দিনের নির্বাচিত জনপ্রতিনিধি।



No comments: