প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সুস্থতা কামনায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক আহ্বায়ক রহমতে এলাহি নাঈম লস্কর, যুব অধিকার পরিষদ সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ তাজ, ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মিসবাহুল হক মোহন, শ্রমিকের সভাপতি রিয়াজুল ইসলাম সহ সংগঠনের নেতাকর্মীরা, উপস্থিত ছিলেন।
এ সময় নুরুল হক নূরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।



No comments: