সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৪, সিএনজি জব্দ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ২ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন দেবাইবহরগামী ইট সলিং রাস্তার সম্মুখে ধোপাগুল থেকে সাহেবের বাজারগামী পাকা রাস্তার ওপর একটি সন্দেহভাজন নম্বরবিহীন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজি থেকে আনুমানিক ২,০৩,৬৪০ (দুই লাখ তিন হাজার ছয়শত চল্লিশ) টাকা মূল্যের অবৈধ ভারতীয় কেও কার্পিন অলিভ অয়েল, স্নিকার্স চকলেট, কিটক্যাট চকলেট, মাস্তানি কিসমিস, বিভিন্ন ধরনের ক্রিম ও ফেসওয়াশ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মেহেদী হাসান (৪৫) — পিতা: মৃত আবুল কাশেম, সাং: কাতুলী (উত্তর), থানা: টাঙ্গাইল সদর, জেলা: টাঙ্গাইল। ২. মোঃ হাবীবুল্লাহ (৪১) — পিতা: মোঃ বিল্লাল হোসেন, সাং: ইসলামপুর (দত্তপাড়া), থানা: টঙ্গী পূর্ব, জেলা: গাজীপুর। ৩. মোঃ জসিম উদ্দিন (২৯) (সিএনজি চালক) — পিতা: মোঃ আব্দুল খালিক, সাং: ইসলামপুর (দুভাগ), থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট। ৪. মিটুন কুমার দে (২৮) — পিতা: মৃত মুকুল কুমার দে, সাং: মালনীছড়া (মাঝলাইন), থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ বিষয়ে এয়ারপোর্ট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১)(বি) / ২৫-ডি ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৮, তারিখ: ১৪/১০/২০২৬খ্রি:)।

গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content