সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সদর উপজেলার হিন্দু সম্প্রদায়ের সকল ভাই-বোনদের আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান গাজী।
এক শারদীয় শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় এবং সম্প্রীতি ও মিলনের মহা উৎসব। আমাদের সিলেট সদর উপজেলা সবসময়ই আন্তঃধর্মীয় প্রীতি ও সম্প্রীতির জন্য পরিচিত। শারদীয় এই আনন্দঘন মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে নেমে আসুক অনাবিল অনাবিল অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
শুভেচ্ছা বার্তায় ইমরান গাজী সকল পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের সার্বিক আনন্দ-উৎসব কামনা করেন এবং সিলেট সদর উপজেলার সার্বিক অগ্রগতি ও কল্যাণে হিন্দু সম্প্রদায়ের সকল ভাই-বোনের সহযোগিতা, ভালবাসা ও আশীর্বাদ প্রার্থনা করেন।



No comments: