সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

​ সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করা এবং পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ​রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কোর্ট রিপোর্টার্স ইউনিটি’-র কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান। ​ ​আইনি নোটিশে উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীকে তাঁর দেওয়া বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় সাংবাদিক ও সাংবাদিকতা পেশার মানহানি, হামলার হুমকি এবং উসকানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ​ ​নোটিশে জানানো হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন এনায়েতুল্লাহ আব্বাসী। বক্তব্যের একপর্যায়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ​"সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোকে কুত্তার মতো পেটানো দরকার।" ​তিনি আরও অভিযোগ করে বলেন, একজন প্রতিমন্ত্রী মাদক সিন্ডিকেট ভাঙার চেষ্টা করলেও সাংবাদিকরা ইতিবাচক সংবাদ প্রচার না করে নেতিবাচক বিষয় সামনে এনেছে। একই সাথে তিনি সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ এবং ‘বিদেশি ইন্টেলিজেন্স সংস্থার পয়সায় পরিচালিত’ বলে দাবি করেন। ​ ​নোটিশে বলা হয়েছে, এনায়েতুল্লাহ আব্বাসীর এমন বক্তব্য তাঁর অনুসারীদের সাংবাদিকদের বিরুদ্ধে উসকে দিতে পারে এবং পেটানোর এই হুমকি পেশাদার সাংবাদিকদের জন্য অত্যন্ত ভীতিকর পরিবেশ তৈরি করেছে। তাঁর এই বক্তব্য সমগ্র সাংবাদিক সমাজ ও স্বাধীন সাংবাদিকতার জন্য চরম অবজ্ঞামূলক, মানহানিকর এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content