সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

​
সিলেটের জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক আইনের একাধিক মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। ​রবিবার (২৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৬টা ৪০ মিনিটে জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকার মধুবন দোকানের সামনে এই অভিযান পরিচালিত হয়। ​গ্রেফতারকৃত আসামির নাম আলী আহমদ ওরফে আল মামুন (২৫)। তিনি জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দখড়ী গ্রামের কালা মিয়া ও রুফিয়া বেগম দম্পতির ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২নং হাটখোলা ইউনিয়ন শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ​পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১ আগস্ট সকাল ৭টা থেকে ৮টার মধ্যে জালালাবাদ থানাধীন তেমুখি পয়েন্ট থেকে তেলিবাজার বাইপাস সড়কের অনন্তপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বিক্ষোভ মিছিল করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে জালালাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৩/১৩৬, তারিখ: ০২/০৮/২০২৬ খ্রি., ধারা: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩)। আলী আহমদ ওই মামলার এজাহারনামীয় অন্যতম আসামি। ​এছাড়া থানার রেকর্ডপত্র যাচাইকালে তার বিরুদ্ধে আরও একটি পুরোনো মামলার তথ্য পাওয়া যায়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার জালালাবাদ থানার মামলা নং-০৭/১২৬, তারিখ ১১/০৯/২০২৪ খ্রি. (ধারা ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩৪ পেনাল কোড-১৮৬০, তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারা)-এরও এজাহারনামীয় আসামি তিনি। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, গ্রেফতার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content