রাজন আহমেদ আরিয়ানের উপর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সায়েমের সন্ত্রাসী হামলার অভিযোগ, আহত হয়ে হাসপাতালে সাংবাদিক রাজন
সিলেটের তামাবিল রোডের চোরাকারবারি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান। সিলেট সদর উপজেলার ৪নং খাদিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়েম ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২/০৮/২৬ তারিখ রাত ১১,টার দিকে তামাবিল রোডের মাহেরা এন্টারপ্রাই একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনের নিউজ করতে জান সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান, এসময় ৪নং খাদিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়েমের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল তার উপর অতর্কিত হামলা চালিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে।
হামলাকারী সায়েম সহ তার বাহিনী নিয়ে লাঠি-সোটা ও দেশি অশ্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট একটি বেসরকারি হাসপাতাল ইবনেসিনাতে ভর্তি করা হয়।
হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। তামাবিল রোডের চোরাকারবারি নিয়ে সংবাদ করতে গেলেই সায়েম ও তার লোকজন আমার উপর হামলা করে। তারা আমাকে হুমকি দিয়ে বলেছে এসব নিয়ে নিউজ করলে প্রাণে মেরে ফেলবে।
এ বিষয়ে অভিযুক্ত ৪নং খাদিপাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সায়েমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শাহপরান থানার ওসি বলেন, ঘটনাটি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


No comments: