সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী ওয়াসিফুর রহমান রাখালগঞ্জ কৈলাস চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে সম্প্রতি এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করায় তাঁর সম্মানে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ) এর মহাসচিব সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি.ডি. রুমু, দৃষ্টি প্রতিবন্ধী ওয়াসিফুর রহমানের পিতা মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ আশরাফুর রহমান ও মাতা তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা। কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটির পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক আফজাল শিকদার, ব্রেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বাস, হিসাবরক্ষক মোঃ শাহজাহান, জিডিএফ'র সদস্য ফাতেমা বেগম, অহনা বেগম। উপস্থিত ছিলেন শিক্ষার্থী জুই রানি দাশ, আফসানা আক্তার মুন্নি, তোফায়েল আহমেদ সোয়েব প্রমূখ। সংবর্ধিত শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী ওয়াসিফুর রহমানকে জিডিএফ’র পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মানুষের স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হতে পারে না। দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব- ওয়াসিফুর রহমান তার উজ্জ্বল দৃষ্টান্ত। বক্তারা আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ওয়াসিফুর রহমান যে মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছে, তা সমাজের জন্য অনুপ্রেরণার। তার এই সাফল্য শুধু তার নিজের নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের জন্যও গর্বের বিষয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও তাদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে আরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content