সিলেটে ৫ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন শনিবার
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা সিলেটের উদ্যোগে এবং বিশুদ্ধ কুরআন শিক্ষা প্রতিষ্ঠান মা’হাদুল কুরআন ওয়াস-সুন্নাহ সিলেটের আয়োজনে ৫ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার (২১ নভেম্বর) সিলেটের তেমুখী পয়েন্টে টুকের বাজার এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ যোহর থেকে রাত ১১টা পর্যন্ত সম্মেলন চলবে।
সম্মেলনে তানজানিয়া, মিশর, আফ্রিকা, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ এবং বাংলাদেশের খ্যাতনামা ক্বারীগণ কুরআন তেলাওয়াত ও কেরাত পরিবেশন করবেন।
আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লি ও কুরআনপ্রেমী সর্বস্তরের মানুষকে সম্মেলনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।



No comments: