সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফয়ছল আহমদ ​

Sylhet 10 LIVE ডেস্ক
​ ​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে বইছে নির্বাচনী হওয়া। এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতি থেকে সর্বস্তরের জনগণের সমর্থনে এবার চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ফয়ছল আহমদ। ​এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ফয়ছল আহমদ ৮নং কান্দিগাঁও ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মানবিক ও সামাজিক সেবা প্রদান করে আসছেন। তৃণমূলের মানুষের দাবির প্রেক্ষিতেই তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ​নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে ফয়ছল আহমদ জানান, ৮নং কান্দিগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবামূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আমি কাজ করতে চাই। সর্বস্তরের জনসাধারণের ভালোবাসা ও সমর্থনে আমি বিজয়ী হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে আশাবাদী। ​তার এই প্রার্থিতার খবরে ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সচেতন নাগরিক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content