সিলেট আলিয়া মাঠে আনজুমানের ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল ১৪, ১৫ ও ১৬ জানুয়ারী
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৩৭তম তাফসীরুল কুরআন মাহফিল। উক্ত তাফসীরুল কুরআন মাহফিল আগামী ২০২৭ সালের ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দেশবরণ্যে মুফাসসিরগণ তাফসীর পেশ করবেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সাধারণ সভায় ৩দিনব্যাপী তাফসীর মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। আনজুমানের সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এর সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৭ সদস্য বিশিষ্ট মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- আনজুমানের সাবেক সেক্রেটারী হাফিজ আব্দুল হাই হারুন, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, উপাধ্যক্ষ আব্দুস শাকুর, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, এডভোকেট আলিম উদ্দিন ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার প্রমূখ।
সভায় ৭ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যবৃন্দ হলেন- হাফিজ আব্দুল হাই হারুন, অধ্যক্ষ আব্দুস সালাম মাদানী, হাফিজ মিফতাহুদ্দীন, ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, মাওলানা মাসুক আহমদ, মাওলানা সাদিক সিকান্দার ও হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।
সভায় সভাপতির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, কুরআনভিত্তিক কল্যাণময় সমাজ গঠনের পথকে প্রশ^স্ত করতে অতীতের মতো এবারো ঐতিহাসিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ২০২৭ সালের ১৪, ১৫ ও ১৬ জানুয়ারী আনজুমানের তাফসীর মাহফিলে ধর্মপ্রাণ সিলেটবাসী এগিয়ে আসবেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আলিয়া মাঠের তাফসীর সফলে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে।



No comments: