Sylhet 10 LIVE ডেস্ক :
সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত মুখ বলে জানিয়েছেন তাঁর সমর্থকরা।
শিক্ষাজীবন থেকেই সিলেটের মানুষের কাছে মেধাবী ও সমাজসচেতন ব্যক্তি হিসেবে পরিচিত আবুল কাশেম। বর্তমানে তিনি সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা বিস্তার, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও তাঁর সহযোদ্ধারা দাবি করেন। সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে তারা উল্লেখ করেন।
রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও আবুল কাশেমের বিশেষ আগ্রহ রয়েছে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি নতুন প্রজন্মের কাছেও পরিচিত বলে তাঁর সমর্থকদের দাবি। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। স্থানীয়দের মতে, আবুল কাশেমের অন্যতম শক্তি হলো মানুষের সঙ্গে তাঁর সহজ ও আন্তরিক সম্পর্ক। বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে বলেও তারা জানান।
চেয়ারম্যান নির্বাচিত হলে সিলেট সদর উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি, নাগরিক সেবা সহজীকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন আবুল কাশেম। পাশাপাশি উপজেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আবুল কাশেম বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। চেয়ারম্যানের দায়িত্ব পেলে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ভেদাভেদ না করে সিলেট সদর উপজেলার প্রতিটি মানুষের জন্য কাজ করতে চাই। আমার লক্ষ্য একটি উন্নত, আধুনিক, শিক্ষাবান্ধব ও জনবান্ধব উপজেলা গড়ে তোলা।”
তিনি এ পথচলায় সিলেট সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, আস্থা ও সহযোগিতা কামনা করেছেন।



No comments: