সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
ADS
বর্ণেল প্রিন্টার্স — যাবতীয় ছাপার কাজ, ফোন 01723 66 18 33

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে জিন্দাবাজার প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। মানববন্ধন থেকে শ্রমিক নেতৃবৃন্দ ৩টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ব্যাটারিচালিত যানবাহন এবং চালকদের দ্রুত লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদান করা। সকল অংশীজনের (স্টেকহোল্ডার) অংশগ্রহণে ব্যাটারিচালিত যানবাহন চলাচলের জন্য একটি যৌক্তিক ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা। যত্রতত্র অটোরিকশা আটক, রিকশা শ্রমিকদের অহেতুক হয়রানি বন্ধ করা এবং ইতোমধ্যে জব্দকৃত যানবাহন অবিলম্বে মালিকদের কাছে ফেরত দিয়ে জীবিকার সংকট নিরসন করা। ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে ও দাবি জানিয়ে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ভান্ডারী, যুগ্ম সদস্য সচিব আব্দুল জলিল, ধানিছ মিয়া, রায়হান আহমেদ, ব্রজেন রায়, রাকিব হোসেন, আনিস খান, মমু সর্দার, সবুজ আহমেদ, রাজু কান্তি দাশ ও ইয়াসিন মিয়া সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, সিলেটের অটোরিকশা শ্রমিকদের জীবন ও জীবিকার ভোগান্তি এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যত্রতত্র রিকশা আটক ও হয়রানির ফলে ক্ষুদ্র পুঁজির মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যেখানে জাতীয় পর্যায়ে অটোরিকশার জন্য নীতিমালা তৈরির উদ্যোগ চলছে, সেখানে সিলেটে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। আমরা আশা করি, স্থানীয় প্রশাসন দ্রুত আটককৃত রিকশাগুলো শ্রমিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। আন্দোলন নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, অটোরিকশা শ্রমিকদের এই ন্যায্য আন্দোলনে কিছু সুবিধাবাদী ও বৃহৎ পুঁজির দালালগোষ্ঠী যুক্ত হয়ে নানারকম চক্রান্ত করছে। শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থেকে এসব স্বার্থান্বেষী মহলকে প্রতিহত করতে হবে।-বিজ্ঞপ্তি

No comments:

Powered by Blogger.
SYLHET NEWS SYLHET 10 LIVE ONLINE NEWS
SYLHET 10 LIVE
TRUTH • NEWS • PUBLIC INTEREST
SELECTED CHANNEL LIVE
প্রকাশক: মোঃ ফখর উদ্দিন
SYLHET 10 LIVE • SELECTED CHANNEL LIVE
NEWS

Sylhet 10 LIVE News

Published: —
Source: Sylhet 10 LIVE
Sylhet 10 LIVE
News content