বিজ্ঞপ্তি
অনলাইন নিউজ প্রচার, বিজ্ঞাপন, প্রমোট ভিডিও ও বিশেষ প্রচারের জন্য যোগাযোগ করুন : 01711146187 সিলেট 10 Live-এর সঙ্গে যুক্ত থাকুন এবং সর্বশেষ আপডেট পান অনলাইন নিউজ প্রচার, বিজ্ঞাপন, প্রমোট ভিডিও ও বিশেষ প্রচারের জন্য যোগাযোগ করুন : 01711146187 সিলেট 10 Live-এর সঙ্গে যুক্ত থাকুন এবং সর্বশেষ আপডেট পান
সর্বশেষ সংবাদ
[জাতীয়][feat1]
recentposts
বিজ্ঞাপন স্থান - ৭২৮x৯০

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল


 

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন মির্জা ফখরুল। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

সিইসির বিজয় ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও ছয়জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ভোটকেন্দ্রে উপস্থিত হননি।

ভোটকেন্দ্রে অনুপস্থিত পাঁচ সংসদ সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক এবং চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতামূলক সরাসরি ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলো।

No comments:

Powered by Blogger.